logo RAJDHANI MODEL SCHOOL রাজধানী মডেল স্কুল
Menu

রাজধানী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

05 Feb, 2026 1 min read
রাজধানী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রাজধানীমডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠান ২০২৬ গত ১ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার বিদ্যালয়প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশেঅনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজুআহমেদ, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। তিনিশিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা ও সাংস্কৃতিক পরিবেশনারপ্রশংসা করেন এবং বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চাশিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক বিকাশেগুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানেপ্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এস এমআহমাদআলী, সভাপতি রাজধানী মডেল স্কুল, ম্যানেজিংকমিটি। তিনি শিক্ষার্থীদের নৈতিকশিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমেরগুরুত্ব তুলে ধরেন এবংবিদ্যালয়ের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানেসভাপতিত্ব করেন মোঃ বশিরউল্লাহ, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, সদস্য সচিব, রাজধানী মডেল স্কুল ম্যানেজিংকমিটি। সভাপতির বক্তব্যে তিনি বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনাসম্পর্কে আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের প্রধানশিক্ষকও বক্তব্য রাখেন। তিনি অনুষ্ঠানের সফলআয়োজনের জন্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটিরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানচলাকালে প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা মন্ডলী,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশিবিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলীদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিহিসেবে সম্মাননা প্রদান করা হয়।

পরবর্তীতেঅতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেঅংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকরেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস পুরোআয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

সার্বিকভাবেরাজধানী মডেল স্কুলের এআয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণেএকটি সফল ও স্মরণীয়অনুষ্ঠানে পরিণত হয়।