বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজধানী মডেল স্কুল পরিবার গভীরভাবে শোকাহত।
তাঁর মৃত্যুতে দেশ একজন প্রভাবশালী ও সাহসী রাজনৈতিক নেত্রীকে হারাল। জাতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, ত্যাগ ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই শোকাবহ মুহূর্তে আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ তাঁর সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারবর্গকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM