২৮ ডিসেম্বর ২০২৫
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজধানী মডেল স্কুল–এর ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আজ রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ফলাফল ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান, প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন—
“এ বছর আমাদের শিক্ষার্থীরা যেভাবে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”
অনুষ্ঠানে শ্রেণিভিত্তিক মেধা তালিকা প্রকাশের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আশ্বস্ত করেন। এতে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে এবং অভিভাবকরাও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ফলাফলে পাশের হার ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যা রাজধানী মডেল স্কুলের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানের শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষে আরও উন্নত ফলাফলের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM