logo RAJDHANI MODEL SCHOOL রাজধানী মডেল স্কুল
Menu

বিনামূল্যে স্বাস্থ্যকর টিফিন

09 Nov, 2026 1 min read
বিনামূল্যে স্বাস্থ্যকর টিফিন

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে Grameen Euglena-এর প্রশংসনীয় উদ্যোগ।

শিক্ষার্থীদের সুস্থতা, পুষ্টি ও সুন্দর ভবিষ্যতের কথা বিবেচনা করে Grameen Euglena-এর পক্ষ থেকে রাজধানী মডেল স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যকর টিফিনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

📅 টিফিন বিতরণের সময়: ১৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ এর মধ্যে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও অনুপ্রেরণামূলক।

রাজধানী মডেল স্কুল পরিবারের পক্ষ থেকে Grameen Euglena-এর সম্মানিত কর্তৃপক্ষ, বিশেষ করে, টিম লিডার Grameen Euglena  জনাব মোঃ শাহীদ আলম চৌধুরী এবং  নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাহবুব আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি MA Mannan Monir, প্রধান শিক্ষক, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল। 
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, Tseo Mohammadpur Dhaka  মোঃ রাজু আহমেদ স্যার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদপুর ঢাকা-১২০৭।

আপনাদের এই সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

শিক্ষার্থীদের কল্যাণে আপনাদের এই মহতী উদ্যোগের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।

— রাজধানী মডেল স্কুল পরিবার

#RajdhaniModelSchool
#GrameenEuglena
#HealthyTiffin
#শিক্ষার্থীদের_সুস্বাস্থ্য
#শিক্ষাই_শক্তি